কওমি মাদরাসার বড় অংশ আবাসিক। কোন রুমে কে থাকে, আজ কতজন খাবে, খোরাকির টাকা কত বাকি — এসব খাতায় রাখা কঠিন। Smart Qawmi Madrasha Management-এর বোর্ডিং ও হোস্টেল অংশ পুরো আবাসিক ব্যবস্থা সামলায়।
রুম ও সিট
- রুমের নকশা আঁকা যায় — আঁকাবাঁকা রুম, খাট, দরজা-জানালা
- জামাত ও সেশন ধরে গ্রুপ, রোল ধরে নিজে থেকে সিট
- কোন রুমে কতটি সিট খালি, এক নজরে
খাবার ও বোর্ডিং
- প্রতিদিন সকাল-দুপুর-রাতের খাবার, রুম ধরে গ্রুপ
- বাবুর্চির জন্য কোন বেলায় কতজন — আগেই জানা যায়
- ছুটিতে বা বাড়ি গেলে খাবার নিজে থেকে বন্ধ
- খোরাকি ফি, বাজারের রসিদ ও লিল্লাহ বোর্ডিংয়ের হিসাব
হোস্টেলের অন্য কাজ
হোস্টেলের হাজিরা, ছাত্রের ছুটি, দর্শনার্থীর খাতা, মালামাল ও অভিযোগ — সব এক জায়গায়।
প্রশ্নোত্তর
- রুমের আকার আঁকাবাঁকা হলে? — নকশা আঁকার জায়গায় যেমন রুম তেমন আঁকা যায়, তারপর খাট বসানো যায়।
- ছুটির দিনে খাবারের হিসাব? — ছুটির তালিকায় "হোস্টেল বন্ধ" দিলে সেদিন সবার খাবার নিজে থেকে বন্ধ ধরা হয়।
- খোরাকির টাকা কার কত বাকি দেখা যাবে? — হ্যাঁ, মাসিক ফির সাথে খোরাকির বকেয়াও দেখায়।
Smart Qawmi Madrasha